শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

পঞ্চগড়ে ৩৩ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ যুবক আটক 

- দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি  / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ কেজি ৫০০ গ্ৰাম ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে র‍্যাব-১৩ এর একটি টিম উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে আটক তাকে করা হয়।

র‍্যাব জানায়, আবু বকর সিদ্দিক মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিল এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব অভিযান পরিচালনা করলে সে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং সেই বস্তা থেকেই উদ্ধার করা হয় মূল্যবান মূর্তিটি। এসময় তার হেফাজতে থাকা কালো রঙের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার ওজন ৩৩ কেজি ৫০০ গ্রাম। প্রাথমিকভাবে মূর্তিটির বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে ধারণা করছে র‍্যাব।

এদিকে ঘটনার পর নীলফামারী র‍্যাব-১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় আবু বক্কর ছিদ্দীককে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আটককৃত আসামিকে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ