শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল কলেজ ছাত্রের

ডেস্ক নিউজ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নিশাত (১৮) নামে এক কলেজ ছাত্রের। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরো ২জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী নিউমার্কেট ডাহুক ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত ওই ইউনিয়নের ডাঙ্গী কালদাসপাড়া গ্রামের আমির হামজার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নিশাত একই মোটরসাইকেলে চাচাতো ভাই মুরসালিনসহ শালবাহান বাজারে যাচ্ছিলেন।  ডাহুক ব্রীজ এলাকায় পৌঁছালে ওপরদিক শালবাহান বাজার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে  মুখোমুখি সংঘর্ষ ঘটে। এটে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে নিশাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করে।

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় নিশাত নামের একজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছে। নিহতের মরদেহ নিয়ে আসা হবে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ