শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী, চলছে টহল ও নিরাপত্তা মহড়া

ডেস্ক নিউজ : / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনারসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী সদস্য। জেলাজুড়ে চলছে টহল ও নিরাপত্তা মহড়া।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে এই টহল ও নিরাপত্তা মহড়া শুরু হয়।

টহলটি পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, ধাক্কামারা এলাকা, বোদা উপজেলা শহরের বিভিন্ন এলাকা, দেবীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকা ও মোড়ে টহল দিয়ে নিরাপত্তা মহড়া চালায় সেনাবাহিনীর সদস্যরা।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, সেনাবাহিনী বর্তমানে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনারসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সব সময় জনকল্যাণে কাজ করছি।

এ সময় বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ও সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ