শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে উদ্ধার হওয়া নীলগাই পাঠানো হচ্ছে গাজীপুরের সাফারি পার্কে

ডেস্ক নিউজ / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

পঞ্চগড়ের উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হচ্ছে। এরপরে সেখান থেকে চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে নেওয়া হবে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার হরিপদ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ এপ্রিল ভারত থেকে কাঁটাতার পেরিয়ে নীলগাইটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। স্থানীয়রা আটক করে খবর দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে আনা হয়। ওই প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে এটিকে চিকিৎসা দিয়ে আমাদের বন বিভাগের একটি ঘরে রাখা হয়। চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে নীলগাইটি। আজ গাজীপুর সাফারি পার্ক থেকে একটি প্রতিনিধি দল নীলগাইটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে। তারা প্রথমে গাজীপুর ও পরে চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে উন্মুক্ত নীলগাইটি করবে।

এর আগে গত বুধবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরডাঙ্গা এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার করে বন বিভাগ। পরে প্রাণিসম্পদ অফিসে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে নীলগাইটিকে পঞ্চগড় বন বিভাগে রাখা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে তাকে হরিণ ভেবে শত শত মানুষ তাড়া করে। বিকেলে জয়ধরডাঙ্গা এলাকার পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় নীলগাইটি। পরে চারপাশ ঘিরে নীলগাইটিকে ধরে বেঁধে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা নীলগাইটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। পরে বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন নীলগাইটিকে নিয়ে এসে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ