শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

স্থানীয় রিপোর্ট / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন,উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি এলাকার করুনা কান্তের ছেলে সুমন কুমার রায় এবং একই এলাকার নিরঞ্জন রায়ের ছেলে সুমন রায়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো.ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি বাটন ফোন, ১৬টি সিমকার্ড,একটি সিপিইউ, দুটি ক্যামেরা, তিনটি রেজিস্টার এবং নগদ ২৪ হাজার টাকা জব্দ করে যৌথ বাহিনী। পরে আটকৃত ব্যক্তিদের দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি মো. সোয়েল রানা বলেন,অভিযানে আটক দুই জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ