শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে আটকের পর ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ডেস্ক নিউজ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত অতিক্রম করার অভিযোগে আট বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বর্ডার গার্ড বাংলাদেশের পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পৃথক দু’টি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিএসএফের হাতে আটক ব্যক্তিরা হলেন – ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের পাঠান সিং বর্মনের ছেলে হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), একই উপজেলার আখা নগর ইউনিয়নের কুলেশ চন্দ্র বর্মনের ছেলে রিপন বর্মন (১৭), দেবগঞ্জ এলাকার আন্বেশ্বর রায়ের ছেলে শুশান্ত রায় (২২) এবং গড়েয়া এলাকার ইয়ধিশথির রায়ের ছেলে আশিশ রায় (১৮)। অপরজন পাথর শ্রমিক রবিউল ইসলাম (৪৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনস্থ তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৭৩০-এর ৬ সাব পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সাতজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের বানেশ্বরজোত বিওপির বিএসএফের টহল দল তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়। বুধবার সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এদিকে তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তে প্রবেশ করায় উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি এলাকার রবিউলকে আটকের পর ফেরত দিয়েছে বিএসএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ