শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নৌকা প্রতীক থাকবে, অন্তর্ভুক্ত হবে না শাপলা: ইসি

ডেস্ক রিপোর্ট / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ‘শাপলা’ প্রতীক তফসিলভুক্ত করার আবেদন জানিয়েছে দলটি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের তফসিলে নৌকা থাকবে এবং শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।

রবিবার (১৩ জুলাই) এ কথা জানিয়ে ইসি মাছউদ আরও বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত।

এর আগে সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত এবং নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানায়। এনসিপির নেতারা দুপুরের পর নির্বাচন ভবন ত্যাগ করলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, “শাপলা প্রতীক তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত বহাল থাকছে। পাশাপাশি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ না হওয়ায় তাদের প্রতীক ‘নৌকা’ তফসিল থেকে বাদ দেওয়ারও সুযোগ নেই।”

সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “শাপলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। যদি এটি দেওয়া না হয়, তবে এর যৌক্তিক ব্যাখ্যা জনগণের কাছে দিতে হবে। অন্যথায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করব।”

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীকও তফসিলে থাকার সুযোগ নেই। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে আইনগত ব্যাখ্যা দিয়েছি। সিইসি আমাদের জানিয়েছেন, বিষয়টি তারা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ