শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নেতানিয়াহুর বাড়ি ও কেন্দ্রীয় ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

কেন্দ্রীয় ইসরায়েলের পেটাহ টিকবা নামক একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ জুন) বাড়িটি লক্ষ্য করে ৫০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনোমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানের চালানো সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ওই ভবনটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

জরুরি উদ্ধারকর্মীদের বরাত দিয়ে ওয়াইনেট জানিয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ইসরায়েল সেনাবাহিনী এক্স পোস্টে বোমা নিরোধক আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া ব্যক্তিদের বের হওয়ার নির্দেশ দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় যেখানে ভবন ধসের খবর পাওয়া গেছে সেখানে উদ্ধারকর্মীরা কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ