শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

নেতাকর্মীদের কর্মকাণ্ডে অপমানিত বোধ; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সাম্প্রতিক সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে অস্বস্তিবোধ করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত।

শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান তিনি। প্রান্ত বলেন, ‘আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির “আহ্বায়ক সদস্য” পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই আমি ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম। এই ৩ বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। আমি তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতিবহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে অস্বস্তিবোধ করি। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে। আমি আশা রাখবো জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে সম্পূর্ণ ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ