শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

নীলফামারীতে মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

নীলফামারীর চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা একজনকে আটক করে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অতিরিক্ত চাকার ভিতর থেকে ১৪৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক ব্যক্তি পঞ্চগড় ধাক্কা মারা এলাকার আবদুল বারেকর ছেলে আমিরুল ইসলাম। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়।

নীলফামারী সদর থানার উপ পরিদর্শক রেজাউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ