শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

নীলফামারিতে মুক্তিযোদ্ধার ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলা 

জেলা প্রতিনিধি,নীলফামারী : / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত পারিবারিক জেরে আব্দুল জব্বার (৮০) নামে এক মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ৬ জনকে আসামী করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

রবিবার(১জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম। এরআগে গত বুধবার সকালের দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার কাচারীপাড়ায় এঘটনা ঘটে।

আসামীরা হলেন- নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর এলাকার মতিয়ার রহমানের ছেলে আবু বরক সিদ্দিক (৪০), বাছেদুল হক (৩৮), আজিজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪২) ও তার দুই ভাই সাবুল ইসলাম (৩৬) ও মুকুল।

মামলা এজাহার সূত্রে জানা যায়,বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারের সঙ্গে আসামীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিলো। এতে শান্তি শৃঙ্খলা রক্ষায় আব্দুর জব্বার আদালতে সহায়তা চাইলে বিজ্ঞ আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করেন। এতে গত বুধবার সকালের দিকে আসামীরা আব্দুর জব্বারের বাড়ির পাশে ভুট্রাখেত দখলের চেষ্টা করেন। এসময়ে তিনি বাধা দিলে আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারকে পিটিয়ে গুরুতর আহত করেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আব্দুর জব্বারের ছেলে রউসুল আজম সুমন বলেন, আমাদের নিজেদের জমিতে আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে আসামীরা গত বুধবার আমাদের জমি দখল করতে আসেন। এসময়ে আমার বাবা তাদের দখল করতে বাধা দিলে তারা আমার বাবা ও পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। আমার বাবা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত জের ধরে একজন মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি আশা করি দ্রুত গ্রেফতার করতে সম্ভব হব।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারের ওপর হামলার ঘটনায় উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও তার পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে আজ সকালে উপজেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ