শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

নির্বাচনে প্রশাসনের ব্যস্ততার সুযোগ অসাধু ব্যবসায়ীরা নিতে পারে রংপুরে ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সভাপতি, সাবেক সচিব এএইচএম সফিকুজ্জামান বলেছেন, নির্বাচনে প্রশাসনের ব্যস্ততার সুযোগ অসাধু ব্যবসায়ীরা নিতে পারে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াতে হবে। এক্ষেত্রে ভোক্তা, ক্যাব, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ নাগরিকদের সচেতন হতে হবে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে ক্যাব আয়োজিত বিভাগীয় পর্যায়ে ‘ফুড ফর্টিফিকেশন এন্ড কনজুমারস রাইটস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, আমাদের ঔষধ নিয়ে অনেক ঝামেলা রয়েছে। প্রতিটি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রয়েছে। যত গ্রামে যাবেন তত নকল ঔষধ পাওয়া যায়। এসবের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, তরুণরা আমাদের ফোর্স। তারা দেশে একটি পরিবর্তন নিয়ে এসেছে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন ১৫ মাসে বিলীন হতে চলেছে। কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে নিশ্চুপ রয়েছি। আমাদের নাগরিক অধিকার নিশ্চিতে সোচ্চার হতে হবে।
ক্যাব রংপুরের জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগমসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ