শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

নির্বাচনে আ. লীগের অংশগ্রহণের বিষয়ে যা জানালেন ইসি মাছউদ

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না। সুযোগ নেই।’

সোমবার (১৯ মে) সকালে ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ে এক দিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, সরকার যখন চাইবে তখনই নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।

সোমবার বেলা ১১টায় আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র, রাজশাহীর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন রাজশাহী বিভাগের জেলা উপজেলার ৭০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা। কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় সকল কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ