শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নির্বাচন অবধি সারাদেশে বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মি. আলম বলেন, “পুরো দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। অস্বীকার করার উপায় নাই যে, আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় জারি আছে।”

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘খুব ভালোভাবে করা যাবে’ বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সরকার পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করছে বলে জানান মি. আলম।

“কাঙ্খিত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুক উন্নতি করতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা কোন মিডিয়া বা সাধারণ পারসেপশনে আছে কোথাও? আমরাতো ওই স্ট্যান্ডার্ডেই কোন সময় যেতে পারি নাই। আমরা আমাদের লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু উন্নতি করা যায়” বলেন তিনি।

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন পাঁচই অগাস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এ উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাঁচই অগাস্ট নিয়া কোন ধরনের আতঙ্কের কোন কারণই নাই। আল্লাহয় দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে সব ভালোভাবে হয়ে যাবে।”

পুলিশ কেন মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করছে না – এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স তো কমছে। এটা আস্তে আস্তে একেবারে ইলিমিনেট হয়ে যাবে। আমরা মব ভায়োলেন্সের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেব না।”

কোন দলকে বেশি পুলিশী নিরাপত্তা দেওয়া হচ্ছে কী না – এমন প্রশ্নে তিনি বলেন, সবাইকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যে একটু বেশি ভালনারেবল, তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু কম ভালনারেবল তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ