শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিন: বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

‎বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন, যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছেন, মিটিংয়ে গেছেন কিন্তু কারও নামে মিথ্যা মামলা দেয়নি, কারও ক্ষতি করেনি; তাদেরকে দয়া করে কিছু করিয়েন না, তাদের বুকে টেনে নিন।‎

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গণসংযোগ এবং ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাসির আহমেদ বলেন, ‌‘হাসপাতালে গিয়ে এ দেশের মুসলমানদের প্রিয় মানুষ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পয়জন পুশ করে মেরে ফেলা হয়েছিল। সেই জামায়াত পরবর্তীতে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলছে, বিএনপি মারছে আমরা ঠেকাচ্ছি। তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। তারা এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, প্রসাদ খাচ্ছে—সবই একটি ভোটের আশায়।’

তিনি আরও বলেন, ‘যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছেন, তাদের সঙ্গে কোনো আপস নয়। তবে যারা নিরীহ, যারা শুধু নাম লেখিয়েছেন তাদের প্রতি সহনশীল হোন। যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলুন, বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে; আমরা সেই দায়িত্ব নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ