শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

নিউইয়র্কে ডিম ছোড়া সেই যুবলীগ নেতা জাহিদের গ্রামের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ির দেওয়াল ও ফটকে পাল্টা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাড়ির প্রধান ফটকে অবস্থান নেন। পরে সেখান থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা জাহিদের বাড়ি ও দেওয়াল লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ ঢাকতে বিদেশে পালিয়ে গিয়ে চক্রান্ত করছে। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ এনসিপির নেতারা যুক্তরাষ্ট্রে সফরে যান। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। বুধবার তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্রে আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বাংলাদেশের বীরদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটিয়েছেন জাহিদ হাসান। তাই সেই ক্ষোভ হিসেবে তার দেশের বাড়ির প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেছে ছাত্র-জনতা।

তবে ডিম নিক্ষেপের বিষয়ে জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছে, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাবো মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে বের হওয়ার পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করে। এ ঘটনায় অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ