শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নারীকে লাথি মেরে বহিষ্কার হওয়া জামায়াতের সেই কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

চট্টগ্রামের জামালখানে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে বাম গণতান্ত্রিক আয়োজিত সমাবেশে নারীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত সিবাগাত উল্লাহ আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আকাশ চৌধুরীকে জামায়াত থেকে ঘোষণা দিয়ে বহিষ্কার করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, গত বুধবারের ঘটনায় করা মামলায় আকাশ চৌধুরীকে খুঁজছিল পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জামাল খান প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে কয়েক দফায় হামলা হয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীদের মারধর করে ‘শাহবাগ বিরোধী জুলাই ঐক্য’ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা। হামলায় আকাশ চৌধুরী সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের লাথি মেরে আলোচনায় আসে। এ ঘটনায় আগেও দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে বুধবার রাতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করেছিল সংগঠনটির নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ