শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নবাবগঞ্জে কিশোরীকে গণধর্ষণের মামলায় ২ জন গ্রেফতার

মোহাম্মদ লুৎফর রহমান, দিনাজপুর প্রতিনিধি / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এজাহার ভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়,

গত ৯ জুন রাত আনুমানিক ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর মৌজার ডোমপাড়া গ্রামে এই গণধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম কিশোরী বাড়ির উঠানে অবস্থান করার সময় এজাহারভুক্ত তিনজন ও আরও দু’জন অজ্ঞাতনামা ব্যক্তি তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেনতারা মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ঘটনার পরপরই ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল মতিন এর নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে ল মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকতৃরা হলেন, একই এলাকার তারথিউস বেসরার ছেলে রনজিৎ বেসরা (২২) ও বুগুই টুডুর ছেলে সুমন টুডু (২২)।

গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ