শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজিত কেসস্প্রিন্টে বিজয়ী বিইউপি দল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শেষ হলো জাতীয় পর্যায়ের কেস প্রতিযোগিতা ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে।

রবিবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

দেশজুড়ে তিন শতাধিক দল অংশ নেয় প্রতিযোগিতায়। তিনটি বাছাই রাউন্ড অতিক্রম করে কয়েকটি সেরা দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। ফাইনালে ছিল টানটান লড়াই। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ব্যাকসিট ড্রাইভার্স। প্রথম রানার-আপ হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের টিম মেট্রো এবং দ্বিতীয় রানার-আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর হাতিমাতিম টিম। বিজয়ী দলগুলোর মধ্যে সর্বমোট এক লাখ দশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণরা ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধান ও কৌশলগত চিন্তাধারার দক্ষতা তুলে ধরেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ