শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাব-এ নাটকটি প্রদর্শিত হয়। নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষার্থী মো. শাহিন আলম।

নাটকটি মৃত্যুর অনিবার্যতা, সময়ের অনিশ্চয়তা ও মানুষের অস্তিত্ববোধকে কেন্দ্র করে নির্মিত। রহস্যময় এক আগন্তুকের আগমনকে কেন্দ্র করে মানুষের অন্তর্গত ভয়, অপরাধবোধ ও জীবনের শেষপ্রান্তে এসে নিজের সত্তা খুঁজে পাওয়ার প্রয়াস এই থিমেই আবর্তিত হয়েছে নাটকটির মূল বয়ান।

প্রদর্শনী দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্দেশক মো. শাহিন আলম বলেন,

“ডেথ নক আমার কাছে শুধু একটি নাটক নয়, এটি এক আত্মসমালোচনার যাত্রা। আমরা প্রতিদিন জীবনের ব্যস্ততায় মৃত্যুর অবশ্যম্ভাবিতাকে ভুলে যাই। এই নাটকের মাধ্যমে আমি দর্শককে সেই অজানা মুহূর্তের সামনে দাঁড় করাতে চেয়েছি, যেখানে জীবন, সময় ও মৃত্যু—তিনটি রেখা এক বিন্দুতে এসে মিলে যায়।”

তিনি আরও বলেন,

“আমার সহশিল্পী, দলীয় সদস্য ও দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও অংশগ্রহণই এই প্রযোজনাকে জীবন্ত করেছে। নাটকটি আমাদের মনে করিয়ে দেয়—প্রত্যেক ‘নক’ হয়তো শেষ নয়, বরং নতুন কোনো উপলব্ধির দরজা খোলার আহ্বান।”

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকরা জানান, এই প্রযোজনার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতা, মঞ্চনির্মাণ ও ভাবধারার দিক থেকে নিজেদের দক্ষতা তুলে ধরেছে। তাদের প্রচেষ্টা দেশের নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ