শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

নকল ওষুধ বিক্রি করায় লাজফার্মাকে জরিমানা

ডেস্ক রিপোর্ট / ৫৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

খুলনায় বিদেশি কোম্পানির নাম করে নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মা রয়েল মোড় শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, মে মাসে চর্মরোগের একটি ওষুধ বিক্রি করা হয় সাইফুল্লাহ রাব্বি নামে এক ব্যক্তির কাছে। যেটিকে বিদেশি ওষুধ বলে বিক্রি করে লাজফার্মা। পরে ভোক্তা অধিকারের অনুসন্ধানে দেখা যায়- এটি কোনো বিদেশি ওষুধ নয় বরং ঝিনাইদহ জেলার ‘এডোরাবেলা হেলথ কেয়ার’-এর পণ্য। যা বিক্রির জন্য মার্কেটে অনুমোদিত নয়। এমন সুনির্দিষ্ট অভিযোগে সোমবার বিকেল ৪টায় লাজফার্মার রয়েল মোড় শাখায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা।

সেখানে বিএসটিআই অনুমোদনহীন এই নকল ওষুধ পাওয়া যায় কয়েক কার্টন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৪ ও ৫০ ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক মো. সেলিম বলেন, কিছুদিন আগে লাজফার্মার এই শাখা থেকে ‘ইচিং রিলিফ’ লোশন নামে একটি অয়েনমেন্ট বিক্রি করা হয়। যেখানে এটিকে ফিলিপাইনের পণ্য হিসাবে সাইফুল্লাহ রাব্বি নামে এক ভোক্তার কাছে বিক্রি করা হয়। অথচ এটি বাংলাদেশের ঝিনাইদহের একটি প্রতিষ্ঠান থেকে প্রস্তুত করা বলে আমরা নিশ্চিত হয়েছি। যে কারণে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ১৮ মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে লাজফার্মার এই শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ