রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তির ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াট্সঅ্যাপে কল রেকর্ডিং রয়েছে। থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ সন্দেহে নির্জন আমিন খান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আরও একজন কিশোরকে আটক করা হয়। আটকের পর কিশোরকে পুলিশভ্যানে তুলে নিয়ে যাওয়া যায়।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের তথ্যমতে, নির্জন নামের কিশোরের বয়স ১৪। তারা বাড়ি ময়মনসিংহের ভালুকা।
প্যান্ট-কোট-টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ আছে। পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে, সে ছাত্রদল করে। আরেকবার বলছে, ছাত্রশিবির করে।
সের আরও বলেছে, আমি ধানমণ্ডি-৩২ দুইটা ইট নিতে আসছিলাম। এগুলো সংগ্রহ করে রাখি।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামতে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে