শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় গ্রেপ্তার মাইনুল আহসান নোবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা দাবি

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

ধর্ষণ, নির্যাতন ও পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা দাবি উঠেছে। ২১ মে দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজের এক অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মামলাটিকে ‘পরিকল্পিত চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অভিযোগকারিণী নিয়মিত নোবেলের সঙ্গে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করতেন এবং মঞ্চেও উপস্থিত ছিলেন। ‘যদি সাত মাস আটকে রাখা হতো, এত বড় জনসম্মুখে সে কেন উপস্থিত থাকত এবং কাউকে কিছু বলত না?’ প্রশ্ন তুলেছেন অ্যাডমিন।

একই সঙ্গে পোস্টে ‘মহামায়া’ গানের রেকর্ডিংয়ের সময় তোলা একটি ছবি দেখানো হয়েছে যেখানে অভিযোগকারিণীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে বলা হয়েছে, ‘সাত মাস ধরে আটক থাকার মতো কোনো প্রমাণ নেই।’

মামলার প্রেক্ষাপটে জানা গেছে, অভিযোগকারিণী ৯৯৯-এ কল করে নোবেলকে তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ ১৯ মে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে। এরপর ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিষয়ে এখনো অভিযোগকারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ