শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ধর্মীয় স্থানের সাথে এ কেমন শত্রুতা, কাউনিয়ায় রাতের আঁধারে সামাজিক কবরস্থানের গাছ ভেঙে ফেলার অভিযোগ!

মোঃ আব্দুল্লাহ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী মৌলটারী এলাকার সামাজিক কবরস্থানের একাধিক গাছ রাতের অন্ধকারে ভাঙ্গা ও উফরে ফেলার অভিযোগ উঠেছে। প্রায় সপ্তাহ খানেক আগে গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ১৪ নভেম্বর (শুক্রবার) জুমা’র নামাজ শেষে মুসল্লিরা কবরস্থানে গিয়ে গাছ ভাঙচুরের বিষয়টি নজরে আনেন এবং পরে তারা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, কবরস্থানটি বহুদিন ধরে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করে রাতের মধ্যে ফলদ ও বনজ গাছ ভাঙ্গে ফেলায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে। সাব্দী মৌলটারী সামাজিক কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম বলেন,কবরস্থানের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য সাব্দী মৌলটারী প্রাথমিক বিদ্যালয় থেকে কবরস্থানের সামনের রাস্তার দুই ধার দিয়ে আমরা গাছ রোপণ করেছিলাম। কিন্তু এক শ্রেণীর লোক রাতের অন্ধকারে সেসব গাছ ভেঙে ফেলেছে। আমরা গাছের ক্ষতিপূরণ এবং পরিবেশের ভারসাম্য নষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।সাব্দী মৌলটারী কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন,কবরস্থানটি সবাই মিলে পরিশ্রম করে তৈরি করেছি। এটি একটি পবিত্র স্থান। অথচ কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে গাছগুলো ভেঙ্গে ফেলেছে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শহীদবাগ ইউপি সদস্য মোঃ রাজু আহমেদ বলেন,স্থানীয় মুরব্বিরা ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিষটি নিয়ে বসে সমাধান করতে অভিযুক্তদের একাধীকবার ফোনে জানালেও উনারা কর্ণপাত করেননি। তিনি আরো জানান অভিযুক্ত ব্যক্তি উল্টো আমাদের কিছু সন্মানী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কবরস্থানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।কবরস্থান পরিচালনা কমিটির নেতারা দ্রুত দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা আরও জানান, কবরস্থানের সীমানা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা চলছে।ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ