শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

দেশের ৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, তদন্ত চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

দেশের ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে তদন্ত চলমান বলেও জানান তিনি।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, সবচেয়ে যে বড় একটা ঘটনা ঘটেছিল, যে ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা এরই মধ্যে প্রতীয়মান হয়েছে।

তিনি বলেন, একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিন্দনীয়ভাবে উপস্থাপন নিয়ে যে সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে।

উপদেষ্টা বলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থার নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজামণ্ডপ কমিটির সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

জাহাঙ্গীর আলম বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উসকানি এবং সহিংসতার সৃষ্টির পাঁয়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল।

কতটি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭৯৩টি মণ্ডপে এমন করা হয়েছে। সবগুলো দেশের মধ্যে। প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে। ইনভেস্টিগেশন চলছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

উপদেষ্টা বলেন, আমরা এটা (অসুরের মুখে দাড়ি) নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি। ধর্মীয় নেতারা এটা নিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ