শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর লড়াই নজরুল বিশ্ববিদ্যালয়ে

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

আগামীকাল (৩১ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ন্যাশনাল কেস কমপিটিশন ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল।

প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক দল অংশ নিলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে মাত্র ছয়টি দল। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের টিম ক্যারি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের টিম মেট্রো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিম জে এন ইউ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম ব্যাকসিট ড্রাইভার্স, রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ ইঞ্জিনিয়ার্স এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর টিম হাতিমাতিম টিম।

এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। পাশাপাশি বিজয়ী দলগুলোকে দেওয়া হবে বিশেষ সম্মাননা ও আকর্ষণীয় উপহার।

আয়োজক জেএকেএনআইইউ ক্যারিয়ার ক্লাব জানিয়েছে, প্রতিযোগিতার লক্ষ্য কেবল শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা নয়; বরং তাদের বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা ও ব্যবসায়িক চিন্তাশক্তিকে জাতীয় পর্যায়ে তুলে ধরা। আয়োজকদের ভাষ্যে, ন্যাশনাল কেস কমপিটিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ফাইনাল ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কর্পোরেট পেশাজীবী ও অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ