শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

ডেস্ক নিউজ / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে রমজানের চাঁদ দেখা যায়।

এর আগে সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তারও আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আজই প্রথম রোজা পালিত হচ্ছে। একই দিনে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় রোববার (২ মার্চ) থেকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে। আর প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের সঙ্গে রোববার থেকে রোজা শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ