শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দেবীগঞ্জে সাংবাদিক মাসুদ পারভেজকে প্রধান সমন্বয়কারী করে এনসিপির সমন্বয় কমিটি গঠন

প্রতিনিধি সিরাতুল মোস্তাকিম / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

দেবীগঞ্জে সাংবাদিক মাসুদ পারভেজকে প্রধান সমন্বয়কারী করে এনসিপির সমন্বয় কমিটি গঠন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিক মাসুদ পারভেজকে প্রধান সমন্বয়কারী করে সমন্বয় কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

সোমবার (২ জুন) বিকেলে জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে দেবীগঞ্জ উপজেলাসহ পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার সমন্বয় কমিটি তালিকা প্রকাশ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চল এর মুখ্য সংগঠক সারজিস আলম ২১ সদস্যের এই কমিটির অনুমোদনে দেন।

কমিটিতে মোঃ মাসুদ পারভেজকে প্রধান সমন্বয়কারী এবং মোঃ ফজলুল করিম ও মোঃ এস মাহমুদুল হাসানকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়।

দেবীগঞ্জে উপজেলার সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তাসনিম আলম, তানভীরুজ্জামান সঞ্জু, আল আমিন খন্দকার, মোঃ মশিউর রহমান জুয়েল, মিলন ইসলাম, রুবি বেগম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ শামীম মিয়া, মোঃ নুরুজ্জামান সরকার, মোঃ জুবায়ের হোসেন, মোঃ রাজু ইসলাম, পলাশ চন্দ্র রায়, প্রদীপ রায়, শাহরিয়ার শিমুল, তফিজ উদ্দিন, মোঃ মোক্তারুল হক ও মোঃ আরিফ বিল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সংগঠিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম শুরু হলো। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা করছে এনসিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ