শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

দেবীগঞ্জে ‘ভূমি কর্পোরেট সেবা’ উদ্বোধন

 - দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ভূমি কর্পোরেট সেবা’ কার্যক্রম। এখন থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা মিলবে এক কক্ষে,বিভিন্ন ডেস্ক ঘুরেই সম্পন্ন করা যাবে প্রয়োজনীয় কার্যক্রম। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে, বাড়বে গতি ও স্বচ্ছতা।

সোমবার (১৯ মে) দুপুর ১টায় দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ সেবার উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

একটা সময় ভূমি অফিসে দিনের পর দিন ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যেত না। ফাইল আটকে থাকা, দেরি, হয়রানি আর অনিয়ম ছিল নিত্যদিনের সঙ্গী। নতুন ব্যবস্থায় এসব দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। নতুন এই পদ্ধতিতে, সেবাগ্রহীতা প্রথমে হেল্প ডেস্কে গিয়ে তথ্য দিয়ে নির্দিষ্ট ডেস্কে চলে যেতে পারবেন। একই কক্ষে একাধিক কর্মকর্তার মাধ্যমে খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ যাবতীয় সেবা মিলছে দ্রুত ও হয়রানিমুক্তভাবে। অভিযোগ জানাতেও মিলছে তাৎক্ষণিক ব্যবস্থা।

কর্মকর্তারা নিজ নিজ ডেস্ক থেকেই কাজ তদারকি করতে পারছেন, ফলে বাড়ছে জবাবদিহিতা, কর্মদক্ষতা ও সেবার মান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, পঞ্চগড়ের পাঁচটি উপজেলার সব ভূমি অফিস পর্যায়ক্রমে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনা হবে। উন্নত বিশ্বের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসঙ্গে বসে কাজ করলে দায়িত্ববোধ যেমন বাড়ে, তেমনি সেবার মানও উন্নত হয়। এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা সম্ভব।

এদিন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন ভুমি অফিস এবং চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে একটি করে ল্যাপটপ এবং দেবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস একটি প্রিন্টার বিতরণ করেন। যা মাঠপর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এর আগে পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় এ সেবা চালু করা হয়। দেশের মধ্যে এই তিন উপজেলায়ই প্রথমবারের মতো ‘কর্পোরেট সেবা পদ্ধতি’ চালু হলো, যা ভূমি সেবায় নতুন দিগন্ত উন্মোচন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ