শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

দেবীগঞ্জে পর্নো ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কলেজ ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রকিউজ্জামান রকিকে প্রধান আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় রকির বন্ধু মামুনের নাম উল্লেখসহ আরও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই দেবীগঞ্জ থানা পুলিশ শালডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে রাতেই রকিকে গ্রেপ্তার করে।

গ্ৰেপ্তার রকিউজ্জামান রকি উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিনারা (ছদ্মনাম) দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের নিয়মিত ছাত্রী। একই শ্রেণির ছাত্র রকিউজ্জামান রকি প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে এবং পরে ফেসবুকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় রকি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। গত বছরের ২৩ অক্টোবর সকালে ‘কম্পিউটার শেখানোর’ কথা বলে কৌশলে মিনারাকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোতলায় একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে। এ সময় রকির বন্ধু মামুন গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করে।

পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে রকি একাধিকবার ব্ল্যাকমেইল করে মেয়েটিকে ধর্ষণ করে এবং ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে তার কাছ থেকে অর্থ আদায় করে। পরে মেয়েটির নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে নগ্ন ছবি আপলোড করে রকি।

সবশেষ ১০ এপ্রিল রকি মেয়েটিকে আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে রাজি না হলে ২ লাখ টাকা দাবি করে এবং ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি নিয়ে কান্নাকাটি করলে পরিবার তা জানতে পারে।

পরিবারের সদস্যরা প্রথমে শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান রকির বাবাকে বিষয়টি জানিয়ে ছেলেকে সংশোধনের জন্য সতর্ক করেন। কিন্তু এতে রকি আরও ক্ষিপ্ত হয়ে সামাজিক মাধ্যমে ভিডিও-ছবি পোস্ট করা অব্যাহত রাখে। একপর্যায়ে নিরুপায় হয়ে মেয়েটির বাবা দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেবীগঞ্জ থানায় কিশোর-কিশোরী ও নারীদের প্রতি সহিংসতা রোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ও ৯৯৯ হাউজের উদ্বোধন করে। পুলিশের ভাষ্যমতে, কর্মশালার উদ্দেশ্য বাস্তবে রূপ নেয়ার প্রথম সফল উদাহরণ এই মামলাটি। দেবীগঞ্জ থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইতোমধ্যে কয়েকজন স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রী ইভটিজিং ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ