শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

দেবীগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক 

- দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি  / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

 

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ১০ মে) রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমূলতলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

আটক মোঃ আনোয়ার হোসেন উপজেলার পামুলী ইউনিয়নের শান্তির হাট ডাঙা পাড়া এলাকার মোঃ সমোদর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত। বেশ কিছুদিন থেকেই পুলিশ তাকে খুঁজছে। শনিবার দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক শচীনন্দ্র নাথের নেতৃত্বে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। আমি বরাবরই বলেছি মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ