শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দেবীগঞ্জে আলোচিত বাদশা হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল থেকে গ্রেফতার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ২নং পলাতক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন মাটিকাটা বালুরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– মো. রুহুল আমিন (৩০) ও রবিন ইসলাম (২৫)। তারা দুজনই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

র‍্যাব-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামে চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুন দুপুরে  পূর্বপরিকল্পিতভাবে বাদশা মিয়ার বাড়িতে ঢুকে ধারালো বাঁশিলা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন ১৬ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১৬ জুন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আসামিদের থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ