শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

- দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ স্থানীয় কৃষক ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার জানান, এবছর দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বোরো ধান ৭৩০ মেট্রিক টন এবং চাল ২ হাজার ৪৫১ মেট্রিক টন। ধান সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা এবং চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান ও চাল সংগ্রহ করবে।

দেবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস বলেন, খাদ্য বিভাগের আওতায় পরিচালিত এই উদ্যোগে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহ নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ