শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৪ মাসের শিশুর মৃত্যু, মা-বাবা আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা-বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (০৩ আগস্ট) ভোরে মিরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, ভাড়াটিয়া দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর সাড়ে চারটার দিকে বাচ্চার দুধ বানাতে পানি গরম করার জন্য রান্নাঘরে যান শিশুটির মা। আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। পরে সবাই মিলে তাদের হাসপাতালে পাঠায়।

চিকিৎসকরা জানান, শিশুসহ তিনজনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আগুনে শিশু রায়হান মারা গেছে। শিশুটির বাবা রিপন মিয়া ও মা হাফিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ