শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুর বিরামপুরে জামাইয়ের দেওয়া আগুনে শ্বাশুড়ির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বিরামপুর পৌর শহরে জামাইয়ের দেওয়া আগুনে দগ্ধ শ্বাশুড়ি বুলি বেগম ঘটনার ৬দিন পর মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তুচ্ছ কারণে শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত ছিল। গত ২ এপ্রিল (বুধবার) সকাল ৭ ঘটিকায় জামাই মেহেদুল তার শ্বাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে শ্বাশুড়ি বুলি বেগমের (৫৫) গায়ে হাতের বোতলের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বুলি বেগমের সর্বাঙ্গ আগুনে ঝলসে গেছে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মেডিকেল পরে রংপুর মেডিকেল তারপর ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ণ ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।

স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আঙ্গুরা বেগম বলেন, জামায়ের আগুন দেওয়াই বুলি বেগমের সমস্ত শরীরর ঝলসে গেছে, ঢাকায় তার মৃত্যুর হয়।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুলি বেগমের মৃত্যু ঘটেছে। ২ এপ্রিল ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে এবং জামাই মেহেদুলকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ