শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, ২ জনের কারাদণ্ড

ডেস্ক নিউজ : / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

বিআরটিএ দিনাজপুর অফিসে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশনের একটি দল। টানা ৪ ঘণ্টা অভিযান চালিয়ে নথিপত্র জব্দসহ দুইজনকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ধারা অনুযায়ী দুইজনকে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে দিনাজপুর বিআরটিএ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস প্রদানে সরকারি ফিসের অতিরিক্ত টাকা আদায় ও দালালদের মাধ্যমে সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে দুদক দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, অভিযান পরিচালনাকালে সকাল ১১টার দিকে সাদা পোশাকে বিআরটিএ কার্যালয়ের প্রাঙ্গনে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে এবং দালালদের চিহ্নিত করা হয়। এই চক্রের সাথে ফারুক কম্পিউটার দোকানের মালিক মুন্না ইসলাম, ইব্রাহিম, ফাতেমা কম্পিউটারের দোকানের আবেদী হাসান, মমিন কম্পিউটারের মো. মমিন ইসলাম এর দোকান থেকে বিআরটিএ অফিসের রেকর্ড পত্র উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না ইসলাম ও আবেদী হাসানকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় চারদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়েছে।

এদিকে, অভিযানের সময় অফিসে অনুপস্থিত ছিলেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এ টি এম ময়নুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ