শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে এক দিনে ২০ জনকে ঠেলে দিল বিএসএফ

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইন করা আরো ২০ জনকে আটক করেছে।

গতকাল সোমবার (৯ জুন) রাতে জেলার দুটি ভিন্ন সীমান্ত এলাকা থেকে এই ২০ জনকে আটক করে বিজিবি।

বিজিবির ৪২ ব্যাটালিয়ন বিজ্ঞপ্তিতে জানায়, দিনাজপুর জেলার বিরলের এনায়েতপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল ১৩ জনকে আটক করে। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দুরিয়া বিওপির টহলদল আরো সাতজনকে আটক করে।

এই ২০ জনকেই গতকাল সোমবার রাতে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, এনায়েতপুর সীমান্তে আটক ১৩ জনের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। অপরদিকে চান্দুরিয়া সীমান্তে আটক ৭ জনের মধ্যে তিনজন শিশু, ২ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ