শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি: / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

 

দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন- শাহিনুর আলম ও সুখদেব কুমার রায়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে হাজীরমোড় নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম বলেন, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ