শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

দিনাজপুরে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ০৩ চোরাকারবারী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চোরাকারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ০৩/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০২নং কাটাবাড়ী ইউপির ০১নং কাটাবাড়ী এলাকা থেকে ধৃত আসামী মিজানুর রহমান সুজা (৩৫) এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের ০১টি ৩৭ কেজি ওজনের আনুমানিক ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা) মূল্যমানের মূর্তি (মা ও শিশু প্রতিকৃতি) সহ অভিযুক্ত আসামি ১। মিজানুর রহমান @ সুজা (৩৫), পিতা-মৃত খলিলুর রহমান, ২। গোলাম ফিরোজ লিটন (৩০), পিতা- আঃ কুদ্দুস, উভয় সাং- ০১ নং কাটাবাড়ী, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা এবং ৩। শিবু সরকার (৩০), পিতা- অনিল চন্দ্র সরকার, সাং- লক্ষ্মনপুর বাড়াইশাল পাড়া, থানা- সৈয়দপুর, জেলা-নীলফামারী’দেরকে উল্লেখিত আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি’দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ