শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ডেস্ক নিউজ : / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

দিনাজপুরের বিরল, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২৮ মে) সকাল সড়ে ৯টায় দিনাজপু‌রের বিরল উপ‌জেলায় ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে মোহনা আক্তার সা‌ম্মী (১৪) নামের ৮ শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিহত হ‌য়। উপ‌জেলার বি‌জোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক ও নিহত ওই শিক্ষার্থীর সহপাঠী গুরুতর আহত হয়।

নিহত স্কুলশিক্ষার্থী মোহনা আক্তার বিজোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমানের মেয়ে। মোহনা রঘুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন মোটরসাইকেল চালক হা‌বিবুর রহমান (৪৫) এবং অন্য শিক্ষার্থী একই গ্রা‌মের আরিফুল ইসলা‌মের মে‌য়ে ঋতু আক্তার (১৪)।

রঘুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, বুধবার সকালে মোহনা আক্তার তার চাচা হাবিবুর রহমানের মোটরসাইকেলযোগে বান্ধবী ঋতু আক্তারসহ স্কু‌লে যা‌চ্ছি‌লেন। এ সময় স্কু‌লের কাছাকাছি উত্তর বহলা নামক এলাকায় বিপরীত দিক থে‌কে আসা ইট‌বোঝাই ট্রাক্ট‌রের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ট্রাক্টরের ধাক্কায় সড়‌কে ছিট‌কে প‌ড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থ‌লেই মৃত্যুবরণ ক‌রে মোহনা আক্তার। স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার ক‌রে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতা‌লে নি‌য়ে যান। বর্তমানে মোটরসাইকেলচালক ও অপর শিক্ষার্থী মেডিকেল কলেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়। অপরদিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আজ বুধবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল নামে ট্রাক হেলপার নিহত ও ট্রাক চালক রিপনসহ দুইজন আহত হয়েছেন।

এছাড়াও পার্বতীপুর উপজেলায় মঙ্গলবার রাত ১১টায় ট্রাকের চাপায় রবিউল ইসলাম ও সুজিত চন্দ্র দাস নামের দুই আরোহী শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাজমুল (৪৫) টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে ও সে ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে এলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের সহযোগী নাজমুল মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ট্রাকগুলো পুলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ