শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টা, ২ জন গ্রেপ্তার

ভুবন সেন,দিনাজপুর / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

দিনাজপুরের কাহারোল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টাকালে পুলিশের অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে চেকপোস্ট তল্লাশি ও টহল ডিউটির সময় পুলিশের টহল দল মুখে গামছা ও মাস্ক পরিহিত একদল ব্যক্তিকে দেখে সন্দেহ করে। চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে পুলিশ।

কাহারোল থানা পুলিশ জানায়, ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পুলিশ ধাওয়া করে আসাদ ও আরিফ নামে দুজনকে আটক করে। তাদের দুজনের বাড়ি দিনাজপুর শহরে বলে জানা গেছে।

এ সময় তাদের কাছে শুকনো খাবার, কাপড়, একটি ডিসকভার মোটরসাইকেল,চারটি মোবাইলফোন এবং একটি স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

এছাড়াও ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার নামে একটি ব্যানার যাতে লেখা ছিল ‘গণতন্ত্রের পথ ধর, ফ্যাসিস্ট ইউনূসকে বিদায় কর’।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।

কাহারোল থানার ওসি রুহুল আমীন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক সদস্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ