শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

দিনাজপুরে ঢাকাগামী কোচ কাউন্টারে জরিমানা আদায়

বাসস / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

দিনাজপুর, ৫ জুন, ২০২৫ (বাসস): ঈদুল আজহা উপলক্ষে বিআরটিএ সার্কেল নেতৃত্বে দিনাজপুর শহরে ঢাকাগামী কোচ কাউন্টার গুলোতে অভিযান চালানো হয়। এসময় ভাড়া গ্রহণের তালিকা না থাকায় ৮টি কোচ কাউন্টার থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সকাল ১০টায় দিনাজপুর শহরের কালিতলা কোচ কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান চলাকালীন সময় ঢাকা গামী রুটের বাস কাউন্টার গুলোতে টিকিটের মূল্য যাচাই ও তদারকি করেন কর্মকর্তারা। অভিযানে অনেক পরিবহন প্রতিষ্ঠা মূল্য তালিকা প্রদর্শন না করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রমাণ মিলে। মূল্য তালিকা না থাকায় আহাদ এন্টারপ্রাইজ, এসআর এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, এনআর ট্রাভেলস,রোজিনা এন্টারপ্রাইজ, আরাফাত এন্টারপ্রাইজসহ ৮টি কোচে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার জরিমানা আদায় করা হয়।

অভিযানে হেরিটেজ এন্টারপ্রাইজকে টিকেট থাকার পরও টিকেট না দেয়ায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও অন্যান্য পরিবহনের কাউন্টারগুলোকে সতর্কতাসহ সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. ফয়জুর রহমান ফয়েজ ও আদনান কবির উদয়। তাদেরকে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহানউদ্দিন ও বিআরটিএ.র মোটরযান পরিদর্শক জয়নাল আবেদীন।

এ অভিযানের অংশ হিসেবে ভিজিলেন্স টিমসহ ঢাকা স্ট্যান্ড এবং দিনাজপুর জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ