শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দিনাজপুরে করোনার হানা, দুজন শনাক্ত

ডেস্ক রিপোর্ট / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

দিনাজপুরে আবারও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষায় দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দিনাজপুরে দুজন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের দুজনকেই নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন আসিফ ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কীট পর্যাপ্ত রয়েছে। আমরা জনগণকে আবারও মাস্ক পরা, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান বলেন, এর আগেও আমরা করোনা রোগীদের চিকিৎসা দিয়েছি। এখনো হাসপাতাল প্রস্তুত রয়েছে। আইসোলেশন বেড প্রস্তুত রাখা আছে। যদি কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ