শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দিনাজপুরে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ২ বেকারিকে জরিমানা

ডেস্ক নিউজ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও যথাযথ লেবেলিং এর মাধ্যমে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের হাজীপাড়া নামকস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও যথাযথ লেবেলিং এর মাধ্যমে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে আল মদিনা বেকারীর মালিক সুরুজ্জামান কে ১৫ হাজার টাকা এবং রুচিতা বেকারীর মালিক জসিম রেজা কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই বেকারিকে জরিমানা করা হয়। তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও যথাযথ লেবেলিং এর মাধ্যমে খাদ্য পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অপরাধ পাওয়া যায়।জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ