শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজে দাম বেড়েছে ২০ টাকা

ডেস্ক নিউজ / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে। দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ শুরু করায় দাম বৃদ্ধি পাচ্ছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, গত এক সপ্তাহ আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা গোলাম রাব্বানী বলেন, এক সপ্তাহ আগে মাত্র ৩০ টাকা কেজিতে কিনে নিয়ে গেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনতে হলো। হঠাৎ পেঁয়াজ কোথায় সংকট পড়ল যে কেজিতে ২০ টাকা বাড়ল?

আরেক পেঁয়াজ ক্রেতা সবুজ ইসলাম বলেন, পুরো রমজান মাসজুড়ে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম ছিল স্বাভাবিক। কিন্তু গত ৩ দিনে হঠাৎ করে চাল তেল পেঁয়াজ ও রসুনের দাম বাড়ায় আমরা হতাশ, কিন্তু প্রশাসন কিছুই করছে না।

পেঁয়াজ ক্রেতা হাবিবুর রহমান বলেন, শুনেছি এবার দেশে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। গত রমজান মাসেও পেঁয়াজের দাম বাড়েনি। তাহলে এখন কেন দাম বাড়বে। আমার মনে হয় এসব ব্যবসায়ীদের কারসাজি। প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করলে দাম স্বাভাবিক থাকবে।

হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, মোকামে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ক্রেতাদের সঙ্গে আমরাও বিপাকে পড়েছি। মোকামে আমরা পেঁয়াজ কিনতে পাত্তাই পাচ্ছি না। কেননা বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করার লক্ষ্যে তারা বর্তমানে ৪৮ থেকে ৫০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছে। তাদের কারণে আমরাও ওই দামে পাইকারি কিনছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ