শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

দিনাজপুরের হিলিতে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

দিনাজপুরের হিলিতে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ১টি লাইসেন্সে দুই স্থানে কারখানা চালানোর দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১টি কারখানাকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে আদালত। বুধবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত হিলির ডাঙ্গাপাড়ায় অবস্থিত বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়।

এসময় সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন, বিএসটি আই এর দিনাজপুর কার্যালয়ের ফিল্ড অফিসার ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, হিলির ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত সেমাই কারখানাগুলোতে নোংড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে এমন খবরের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি লাইসেন্সের অনুকুলের দুই স্থানে কারখানা পরিচালনা।

নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও কৃত্রিম রং এর ব্যবহার করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে ৪টি সেমাই কারখানাকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি কারখানার লাইসেন্স না থাকায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ