শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধ, জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শাশুড়ি নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার (২৩ মে) রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাহা বেসরা (৫৫) উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার কলহ চলে আসছিল। এর একপর্যায়ে গত মাসে মিনি হাসদা বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে আরও ক্ষিপ্ত হয় সামিয়েল মার্ডি। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে সামিয়েল মার্ডিকে আটক করেছে। নিহত মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ