শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত:আহত অপর আরোহী

ডেস্ক নিউজ / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল ইসলাম (১৮)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রবি রায় (১৮)নামে আরও একজন আরোহী।

নিহত রাহুল ইসলাম বীরগঞ্জ পৌর শহরের ৩নং ওয়ার্ডের মোঃ হাসেম আলীর ছেলে এবং আহত রবি রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের নির্মল রায়ের ছেলে।

শনিবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মটর সাইলেক নিয়ে নিজবাড়ী হতে রবি রায় তার বন্ধু রাহুল ইসলামকে নিয়ে বীরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিল। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় একটি অটো রিক্সাকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাহুল ইসলাম মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় রবি রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

বীরগঞ্জ থানার এসআই রায়হান সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ