শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত এক লাশ উদ্ধার

ডেস্ক নিউজ / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

 

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ ও বাকী চাপাড়া মাঝামাঝি মাঠের পার্শ্বে ইউক্যালিপটাস বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। তার পরনে গোল গলার একটি কালো গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ. মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য যথাসময়ে মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ