শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না : পাকিস্তান

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির নতুন ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির এ হুঁশিয়ারি দেন।

শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অসিম মুনির বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতীয় আধিপত্য পাকিস্তান কখনই মেনে নেবে না। দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির মধ্যে সার্বভৌমত্বের বিষয়ে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি এ হুঁশিয়ারি দেন।

আইএসপিআর জানিয়েছে, উপাচার্য, শিক্ষাবিদ এবং সিনিয়র অনুষদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত ‘হিলাল টকস’ নামে এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল এ মন্তব্য করেছেন। তিনি বলেন, পানি আমাদের জন্য একটি রেড লাইন। এটি নিয়ে কোনো আপস হবে না। পাকিস্তানের ২৪ কোটির বেশি মানুষের মৌলিক অধিকার কেউ খর্ব করতে পারবে না।

এর আগে সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের পানিপ্রবাহ বন্ধ করার হুমকি দেয়।

আসিম মুনির বলেন, যখন একটি জাতি একজোট হয়, তখন বিশ্বের কোনও শক্তিই তাকে পরাজিত করতে পারে না।”তিনি সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনাকে ‘মারকায়ে হক’ হিসেবে অভিহিত করে বলেন, আল্লাহ আমাদের সহায় হয়েছেন।

তিনি বলেন, পাকিস্তান ও ভারত পরস্পরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতীয় হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ চালিয়ে ভারতের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে। এই অভিযানে পাকিস্তান ভারতের ৬টি যুদ্ধবিমান (যার মধ্যে ৩টি রাফাল) ও ডজনখানেক ড্রোন ভূপাতিত করে। পরে ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীরকে কখনো ভুলবে না বা ছেড়ে দেবে না। এটি একটি আন্তর্জাতিক ইস্যু এবং ভারত এখন আর এটিকে দমন করতে পারবে না।

তিনি ভারতের সন্ত্রাসবাদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ সমস্যা। সেখানে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে দমন-পীড়ন ও বৈষম্য এ সমস্যার প্রধান কারণ।

বেলুচিস্তানে ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিষয়ে তিনি বলেন, এই সন্ত্রাসীদের বেলুচদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা বাইরের শক্তির ইন্ধনে কাজ করছে।

অনুষ্ঠানে তিনি শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষকরা জাতির ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনের দায়িত্বে আছেন। পাকিস্তানের ইতিহাস ও আত্মত্যাগের কাহিনি নতুন প্রজন্মকে জানাতে হবে।

‘হিলাল টকস’ অনুষ্ঠানে শিক্ষাবিদরা সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন ও শ্রদ্ধা জানিয়ে বলেন, এই নিরাপদ মাতৃভূমি আমাদের সশস্ত্র বাহিনীর জন্যই নিরাপদ। আমরা গর্বিত এবং সবসময় তাদের পাশে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ